# বিরুলিয়ায় বাড়িওয়ালাকতৃক শিশু ধর্ষিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biruliyay-bariooyalaktrrik-sisu-dhrshit](https://dailyfulki.com/article/biruliyay-bariooyalaktrrik-sisu-dhrshit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7571.md](https://dailyfulki.com/news/7571.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার  বিরুলিয়ার ইউনিয়ন এলাকায় সাত বছরের এক শিশু বাড়িওয়ালা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা পলাতক রয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এঘটনা ঘটে।

পুলিশের তথ্যসূত্র অনুযায়ী জানা যায়, সোমবার রাতে জোরপূর্বক ভাড়া ঘরে সাত বছরের ওই শিশুকে ধর্ষণ করে বাড়িওয়ালা আব্দুল বারেক। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানান। পরে ওই রাতেই সাভার মডেল থানায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

এছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
