# যুদ্ধ নয়, শান্তি চাই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-06
- **বিভাগ (Category)**: সাহিত্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zuddh-ny-santi-cai](https://dailyfulki.com/article/zuddh-ny-santi-cai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7531.md](https://dailyfulki.com/news/7531.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ইমরান হোসেন রাহাত খান**
আকাশ জুড়ে মেঘের খেলা,
পাখিরা সব নীল।
হঠাৎ কেন গোলার শব্দে,
ভাঙছে সবার মিল?
ট্যাংক চলে ওই মাঠের ঘাসে,
উড়ছে শুধু ধুলো।
খোকন বাবু ভয় পেয়েছে,
কানটা করো খোলা!
বোমার শব্দে কাঁপে মাটি,
কাঁদে ছোট খুকি।
সারা শহর আঁধার কালো,
বিপদ দেয় উঁকি।
আমরা চাই না কামানের গর্জন,
চাই না বারুদ-গুলি।
ফুলের হাসিতে ভরুক ধরা,
দুঃখ যাবো ভুলি।
যুদ্ধ থামুক, শান্ত হোক,
পৃথিবীর সব দেশ।
সবাই মিলে বন্ধু হবো,
থাকবো মোরা বেশ।
পায়রা উড়ুক সাদা ডানা,
শান্তির ওই গান।
যুদ্ধ ফেলে গড়বো মোরা,
সবার তরে প্রাণ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
