# আমার সবুজ গাঁ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-06
- **বিভাগ (Category)**: সাহিত্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/amar-sbuj-gann](https://dailyfulki.com/article/amar-sbuj-gann)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7530.md](https://dailyfulki.com/news/7530.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**মোঃ জাবেদুল ইসলাম  রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা  লালমনিরহাট, বাংলাদেশ।**

দেখতে যদি ভাল লাগে তোর,

আমার সবুজ গাঁ।

ছায়া ঘেরা অপূর্ব সেই

রমনীগঞ্জ তুই যা।

সেথায় আছে হরেক রকম, 

সবুজ শ্যামল গাছ।

গাছের শাখায় নানা পাখি, 

করে    তারা     বাস।

সকাল বিকাল রাত দুপুরে, 

পাখির কিচিরমিচির। 

হিমেল হাওয়ায় দুর্বা ঘাসে,

মুক্তো ফুটায় শিশির। 

আমার গাঁয়ে সবুজ ঘেরা, 

সোনা বরা ক্ষেত।

সারি সারি দাঁড়িয়ে আছে, 

বাঁশঝাড় আর বেত।

আমার গাঁয়ের মানুষ গুলো,

অতি সহজ সরল। 

হাসিমুখে কয় যে কথা, 

এইতো তাদের গরল।

ভোর বেলাতে রঙিন আলোয়, 

সূর্য উঠে ফুটে। 

সন্ধ্যা হলে রক্ত রাঙায়,

সুর্য টা যায় টুটে।

রাতের আকাশে চাঁদ হাসে,

তারা ঝিকিমিকি।

গায়ের পাশে ছোট্ট নদীর, 

আকা বাঁকা প্রকৃতি। 

হালকা হাওয়ায় মেঘের ভেলা, 

নীল আকাশে ভাসে।

সবুজ ঘেরা গাঁ খানি মোর

রমনীগঞ্জ হাসে।

দেখতে যদি ভাল লাগে তোর, 

আমার সবুজ গাঁ। 

ছুটির দিনে  আড্ডা দিতে, 

সেই রমনীগঞ্জ যা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
