# ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/13-epril-3-jelay-sadharn-chuti-ghoshna](https://dailyfulki.com/article/13-epril-3-jelay-sadharn-chuti-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7505.md](https://dailyfulki.com/news/7505.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী ১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
