# সরকারি দলের সংসদীয় সভা আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srkari-dler-sngsdeey-sva-aj](https://dailyfulki.com/article/srkari-dler-sngsdeey-sva-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7501.md](https://dailyfulki.com/news/7501.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকার দলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে (পশ্চিম ব্লক, লেভেল ৯, কক্ষ নম্বর ৯৩২) এই সভা অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপপরিচালক নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
