# আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/antjela-dakat-oo-kisor-gzangyer-5-sdsz-atk](https://dailyfulki.com/article/antjela-dakat-oo-kisor-gzangyer-5-sdsz-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7495.md](https://dailyfulki.com/news/7495.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়া ও ধামরাই এলাকায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আঃ বারেক (৪৭) ও রিপন মিয়া ওরফে সাইফুল (৩৩) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে এসআই শেখ মফিজুর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এদের বিরুদ্ধে সাভার-আশুলিয়াসহ মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।

অপরদিকে একইদিন রাত সাড়ে ১০টারদিকে আশুলিয়ার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে রাসেল আহমেদ (৩৪), আইয়ুব আলী (২৩) ও রাফিজুল ইসলাম রকি (২২) নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই পেশাদার আন্তঃজেলা ডাকাত আঃ বারেকের বিরুদ্ধে ৮টি ও রিপন মিয়া ওরফে সাইফুলের বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলা রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
