# টিউশন ফি নিয়ে গবি প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের অসন্তোষ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-05
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tiusn-fi-niye-gbi-prsasner-siddhante-sikshartheeder-osntosh](https://dailyfulki.com/article/tiusn-fi-niye-gbi-prsasner-siddhante-sikshartheeder-osntosh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7493.md](https://dailyfulki.com/news/7493.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন সাম্প্রতিক মিডটার্ম পরীক্ষার আগে সকল বকেয়া ফি-সহ চলতি সেমিস্টারের ৫০% টিউশন ফি জমার নির্দেশ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের মিডটার্ম পরীক্ষা ১২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ৯ এপ্রিলের মধ্যে পূর্বের বকেয়া ফি ও চলতি সেমিস্টারের ৫০% ফি পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:

১. টিউশন ফি পরিশোধের পর শিক্ষার্থীরা তাদের নিজস্ব পোর্টালে আবেদন করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
