# পুরুষ থেকে নারী অতঃপর ছাত্রদল নেতাকে বহিষ্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-05
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/purush-theke-naree-otpr-chatrdl-netake-bhishkar](https://dailyfulki.com/article/purush-theke-naree-otpr-chatrdl-netake-bhishkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7490.md](https://dailyfulki.com/news/7490.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলামকে জেন্ডার সম্পর্কিত তথ্য গোপনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কলেজ শাখা কমিটি সম্প্রতি পাঁচ সদস্য থেকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হয়েছে।

বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে শুরুতে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন, কিন্তু কমিটি ঘোষণার পর জেন্ডার পরিবর্তনের তথ্য প্রকাশ পায়। এই তথ্য গোপনের কারণে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে

রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “আমাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। যোগ্যতার ভিত্তিতেই কাজ করার সুযোগ থাকা উচিত, ছেলে না মেয়ে হওয়া গুরুত্বপূর্ণ নয়।”
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
