# অনলাইন ক্লাসের সিদ্ধান্তের বিষয়ে নতুন তথ্য

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-05
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/onlain-klaser-siddhanter-bishye-ntun-tthz](https://dailyfulki.com/article/onlain-klaser-siddhanter-bishye-ntun-tthz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7476.md](https://dailyfulki.com/news/7476.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জ্বালানিসংকট মোকাবেলায় অফিসের সময় কমিয়েছে সরকার। আজ রবিবার থেকে নতুন সূচিতে চলছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত ঝুলে গেছে। আজ রবিবার সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

রবিবার দুপুরে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, ‘আজ নয়, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে।

তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
