# কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-04
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/keraneegnje-ognikande-4-jn-niht](https://dailyfulki.com/article/keraneegnje-ognikande-4-jn-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7452.md](https://dailyfulki.com/news/7452.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় পোড়া গ্যাস লাইটার কারখানা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বিকাল ৪টায় বলেন, এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
