# ৫ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-04
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/5-bivage-60-kimi-bege-jhrer-avas](https://dailyfulki.com/article/5-bivage-60-kimi-bege-jhrer-avas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7448.md](https://dailyfulki.com/news/7448.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**স্টাফ রিপোর্টার :**  দেশের পাঁচটি বিভাগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
