# চ্যাম্পিয়ন বাংলাদেশের ফুটবলারদের পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-04
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/czampiyn-bangladeser-futblarder-purskar-ghoshna-kreera-prtimntreer](https://dailyfulki.com/article/czampiyn-bangladeser-futblarder-purskar-ghoshna-kreera-prtimntreer)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7435.md](https://dailyfulki.com/news/7435.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে (শুক্রবার) টাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয় তারা। এই সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এমন বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে পুরস্কার ঘোষণা করেন।

উল্লেখ্য, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
