# সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন, কমল কর্মঘণ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-03
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srkari-besrkari-ofiser-smysuuci-pribrtn-kml-krmghnta](https://dailyfulki.com/article/srkari-besrkari-ofiser-smysuuci-pribrtn-kml-krmghnta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7411.md](https://dailyfulki.com/news/7411.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব অফিস চলবে এবং ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টার মধ্যে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে। আজ শুক্রবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ছাড়া সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন রাত ৯টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
