# শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sikshkder-boisakhee-vatar-bil-sabmite-ntun-nirdesna](https://dailyfulki.com/article/sikshkder-boisakhee-vatar-bil-sabmite-ntun-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7395.md](https://dailyfulki.com/news/7395.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার  : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিল সাবমিটের সময়, বছর ও মাসের নাম হিসেবে সিলেক্ট করতে হবে। বুধবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈশাখী ভাতার বিল সাবমিটে কোন বছর, কোন মাস এটা সিলেক্ট করতে হবে উল্লেখ করে ওই কর্মকর্তা একটি গণম্যাধমকে জানান, এটা সিলেক্ট না করলে তথ্য আসবে না।

আমাদের মোট ২০ হাজারের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে ৪০০-এর মতো এখনো বাকি আছে।

তিনি আরো জানান, যেকোনো কারণেই হোক এই শিক্ষকরা এ বিল এখনো সাবমিট করেননি। আমরা তাদের কনফিউশন দূর করতে এপ্রিল মাস উল্লেখ করে দিয়েছি।

তবে অনেকেই মাস ও বছর সিলেক্ট করেন না।
গত মার্চ মাসের ২৭ তারিখে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। সব শিক্ষক-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের আহ্বান জানানো হয়।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়।

২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
