# সাভারে চার মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-01
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-car-madksebeeke-15-diner-karadnd](https://dailyfulki.com/article/savare-car-madksebeeke-15-diner-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7380.md](https://dailyfulki.com/news/7380.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে গাঁজা সেবনকালে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আমিনবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- সাভার মডেল থানার আমিনবাজার এলাকার সজীব, আশিক, আলমাস ও নয়ন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুপুরে আমিনবাজার এলাকায় গাঁজা সেবনকালে হাতেনাতে তাদেরকে আটক করা হয়। 

পরে তাদেরকে সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন খানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ও নগদ ১০০ টাকা করে জরিমানা করেন। 

পরে সাভার মডেল থানা পুলিশের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
