# আশুলিয়ায় ২টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-04-01
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-2ti-posak-karkhana-bndh-ghoshna](https://dailyfulki.com/article/asuliyay-2ti-posak-karkhana-bndh-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7379.md](https://dailyfulki.com/news/7379.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার (১ এপ্রিল) সকালে কারখানা দুটির সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। যার ফলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে পারেনি। 

শ্রমিকরা জানায়, সম্প্রতি আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশান ফোরাম লিমিটেড ও কুটুরিয়া এলাকার জে এ এ্যাপারেলন্স কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। বুধবার (১ এপ্রিল) সকালে কারখানা দুটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে কারখানার সামনে থেকে শ্রমিকদের সড়িয়ে দেয় পুলিশ। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। বেতন ভাতা না দিয়ে কারখানা দুটি বন্ধ ঘোষণা করায় প্রায় চার হাজার শ্রমিক বিপাকে পড়েছেন।

এদিকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বুধবার দুপুরে সেখানে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া অপ্রীকির পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
