# হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-31
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/har-diye-esiyan-kap-misn-sesh-krl-banglades](https://dailyfulki.com/article/har-diye-esiyan-kap-misn-sesh-krl-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7349.md](https://dailyfulki.com/news/7349.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এই পরাজয়ে ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ।

বাছাই পর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে। সিঙ্গাপুর সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠেছে চূড়ান্ত পর্বে।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। 
আজকের ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশ পুরো সময়টাই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। কিন্তু যথাযথ ফিনিশিংয়ের অভাবে ম্যাচে ফিরতে পারেনি। ১৫তম মিনিটে গোল প্রায়ই পেয়েই গিয়েছিল ক্যাবরেরার শিষ্যরা।

ডান দিক থেকে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রসে ডি বক্সে অনেকটা ফাঁকায় দাঁড়ানো শমিত সোম বল জালে জড়াতে পারেনি। তার শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। 
৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সিঙ্গাপুর ম্যাচে লিড নেয়। গ্লেন কিউয়ে মধ্যমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এসে শক্তিশালী শট নেন।

বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা সেই শট রুখে দিলেও ফিরতি শটে ফরোয়ার্ড হারিস স্টুয়ার্ট কোনো ভুল করেননি। 
বিরতির পরও বাংলাদেশ আক্রমণ করেই খেলতে থাকে। ৫৫ মিনিটে তপুর লম্বা থ্রো থেকে বাংলাদেশের সামনে একটি সুযোগ এলেও সিঙ্গাপুরের রক্ষণভাগ তা ব্যর্থ করে দেয়। একের পর এক আক্রমণ করেও বাংলাদেশ শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
