# জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jwalani-teler-oboidh-mjuder-tthz-dile-srweacc-1-lakh-taka-purskar](https://dailyfulki.com/article/jwalani-teler-oboidh-mjuder-tthz-dile-srweacc-1-lakh-taka-purskar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7308.md](https://dailyfulki.com/news/7308.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**স্টাফ রিপোর্টার :** জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

আজ সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগেও তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এছাড়া জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন কার্যকর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মজুদদারি রোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি জোরদার করা হয়েছে।

জ্বালানি তেলের যথাযথ তদারকি নিশ্চিত করতে সারাদেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

এসব টিমের সাথে জনগণের নিয়মিত যোগাযোগের সুবিধার্থে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

এছাড়া তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
