# মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mirpur-theke-kntent-kriyetr-ar-es-fahim-atk](https://dailyfulki.com/article/mirpur-theke-kntent-kriyetr-ar-es-fahim-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7287.md](https://dailyfulki.com/news/7287.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে চিড়িয়াখানার সামনে আর এস ফাহিমকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা।

এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলোর বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
