# ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদ অধিবেশন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eeder-chuti-seshe-aj-bsche-sngsd-odhibesn](https://dailyfulki.com/article/eeder-chuti-seshe-aj-bsche-sngsd-odhibesn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7273.md](https://dailyfulki.com/news/7273.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর ও পবিত্র রমজানের দীর্ঘ ছুটি শেষে আজ রবিবার (২৯ মার্চ) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই ঐতিহাসিক অধিবেশনটি গত ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল।

আজ অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন এ আলোচনায়। এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে। 
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই দীর্ঘ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকালের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে একটি বিস্তারিত বিবৃতি প্রদান করবেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
