# আমিনবাজারে ২০ শয্যা হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ আমানের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aminbajare-20-szza-haspatal-7-diner-mdhze-calur-nirdes-amaner](https://dailyfulki.com/article/aminbajare-20-szza-haspatal-7-diner-mdhze-calur-nirdes-amaner)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7269.md](https://dailyfulki.com/news/7269.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আমিনবাজারে দীর্ঘ ১৭ বছর ধরে অচল থাকা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আগামী সাত দিনের মধ্যে সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

শনিবার দুপুরে আমিনবাজারে অবস্থিত হাসপাতালটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বলেন, রাতারাতি সবকিছু সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত সিভিল সার্জন ডা. ফারহানা কবির, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এর আগে আমান উল্লাহ আমান কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
