# স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-28
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/spikar-hafij-uddin-ahmeder-shdhrminee-ar-nei](https://dailyfulki.com/article/spikar-hafij-uddin-ahmeder-shdhrminee-ar-nei)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7260.md](https://dailyfulki.com/news/7260.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ আজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শায়রুল কবির খান জানান, তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। প্রথম নামাজে জানাজা ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায়। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তার আরেকটি নামাজে জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
