# বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-26
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladeser-swadheenta-dibse-maldweeper-presidenter-suveccha](https://dailyfulki.com/article/bangladeser-swadheenta-dibse-maldweeper-presidenter-suveccha)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7226.md](https://dailyfulki.com/news/7226.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় ড. মুইজ্জু বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিনটি দেশের অব্যাহত উন্নতির জন্য সব নাগরিককে অনুপ্রাণিত করবে।

মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘকাল ধরে এই অংশীদারত্বকে মজবুত করেছে। পারস্পরিক অগ্রগতি ও সহযোগিতা জোরদার করতে আমরা যে ইতিবাচক কাজগুলো করে আসছি, তা তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’

আজ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জনের সূচনা দিন।

৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে দেশকে মুক্ত করার আনুষ্ঠানিক ডাক এসেছিল, যার মাধ্যমে সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
