# ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamsona-iunizn-bienpir-svapti-bhishkar](https://dailyfulki.com/article/dhamsona-iunizn-bienpir-svapti-bhishkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7223.md](https://dailyfulki.com/news/7223.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়া থানা বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রাজীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বিরুদ্ধে ওঠা বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
 

একই সঙ্গে তাকে ইউনিয়ন বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
