# ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-25
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-pik-ap-oo-sienjir-mukhomukhi-sngghrsh-niht-1](https://dailyfulki.com/article/dhamraye-pik-ap-oo-sienjir-mukhomukhi-sngghrsh-niht-1)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7207.md](https://dailyfulki.com/news/7207.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুলতান (৫৫) টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, দুপুরের দিকে কাওয়ালীপাড়া থেকে সিএনজিতে উঠে কালামপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সিএনজিটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সং*ঘ*র্ষ হয়। এ সময় সিএনজির সামনে বসে থাকা ওই ব্যক্তি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
