# ট্রাম্পের আলটিমেটাম শেষ হচ্ছে আজ, মধ্যপ্রাচ্যে সংকট ঘনিয়ে ওঠার আশঙ্কা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-23
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tramper-altimetam-sesh-hcche-aj-mdhzpracze-sngkt-ghniye-oothar-asnka](https://dailyfulki.com/article/tramper-altimetam-sesh-hcche-aj-mdhzpracze-sngkt-ghniye-oothar-asnka)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7161.md](https://dailyfulki.com/news/7161.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ফুলকি ডেস্ক : **হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা স্থানীয় সময় আজ রাতে শেষ হচ্ছে। বাংলাদেশ সময়ে মঙ্গলবার ভোর নাগাদ শেষ হতে যাওয়া এই সময়সীমা নিয়ে মধ্যপ্রাচ্যে সংকট আরও ঘনিয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

 

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।

শনিবার গ্রিনিচ মান সময় ২৩:৪৪ অর্থাৎ বাংলাদেশ সময় রবিবার পৌনে ছয়টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে। এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে।

জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
