# ইসরাইলের পাঁচ শহরে ইরানের হামলায় নিহত ২০০

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-22
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/israiler-pannc-shre-iraner-hamlay-niht-200](https://dailyfulki.com/article/israiler-pannc-shre-iraner-hamlay-niht-200)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7145.md](https://dailyfulki.com/news/7145.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ইসরাইলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে আল-জাজিরা।
 

এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
 

তবে কোনো নিহতের খবর নিশ্চিত করেনি ইসরাইল। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
 

এছড়া কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
