# অতিরিক্ত ভাড়া আদায় : সিংগাইরে শুকতারা পরিবহনের চালকদের জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-19
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/otirikt-vara-aday-singgaire-suktara-pribhner-calkder-jrimana](https://dailyfulki.com/article/otirikt-vara-aday-singgaire-suktara-pribhner-calkder-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7131.md](https://dailyfulki.com/news/7131.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে তাকে সহায়তা করে সিংগাইর থানা পুলিশ।
অভিযানকালে সিংগাইর বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন পয়েন্টে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় শুকতারা পরিবহনের তিনটি বাসের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযান চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় বা প্রদান না করেন।

একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ ও গ্রাহকদের ভোগান্তির বিষয়টিও মনিটরিং করা হয়।

এ ব্যাপারে  সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারজনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
