# সাভারে অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাসকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-18
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-otirikt-vara-adaye-dui-baske-jrimana-zatreeder-taka-fert](https://dailyfulki.com/article/savare-otirikt-vara-adaye-dui-baske-jrimana-zatreeder-taka-fert)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7111.md](https://dailyfulki.com/news/7111.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সাভারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি যাত্রীবাহী বাসকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
 

বুধবার (১৮ মার্চ ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নওগাঁ পরিবহন ও আলহামরা পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাস দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে এবং অতিরিক্ত আদায়কৃত টাকা তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দিতে নির্দেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
