# রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/raneengre-sajaprapt-asamee-greftar](https://dailyfulki.com/article/raneengre-sajaprapt-asamee-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7107.md](https://dailyfulki.com/news/7107.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

‎
‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহানারা ওরফে শানা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শানা উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। তাকে মঙ্গলবার (১৭ মার্চ) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,মাদক মামলার পলাতক আসামী বাড়ীতে রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজ বাড়ী থেকে শাহানারা ওরফে শানাকে গ্রেফতার করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২০২০সালে দায়েরকৃত একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। সাজার পর থেকে শানা পলাতক ছিল।

তবে বিজ্ঞ আদালত তাকে কত দিনের সাজা দিয়েছে তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
