# শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-17
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/siksha-kzadar-krmkrtader-jnz-jruri-nirdes](https://dailyfulki.com/article/siksha-kzadar-krmkrtader-jnz-jruri-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7105.md](https://dailyfulki.com/news/7105.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সরকারি বিভিন্ন দপ্তর ও কলেজে সৃজিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদগুলো কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত ইমেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি কলেজ ও দপ্তর সমূহে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদসমূহ ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে নিম্নোক্ত কাগজপত্রের হার্ডকপি উপ-পরিচালক (এইচ আর এম) কক্ষ নং-৫৩০ (প্রথম ব্লক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং সফট (স্ক্যান) কপি dshepostcreation@gmail.com মেইলে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
