# রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দুইজন আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/raneengre-der-keji-gannjash-duijn-atk](https://dailyfulki.com/article/raneengre-der-keji-gannjash-duijn-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7091.md](https://dailyfulki.com/news/7091.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ রনি (২০) ও রকি (২৪) নামের দুই যুবককে আটক করেছে র‌্যাব নাটোর ক্যাম্পের একটি টহল দল। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় রাতেই র‌্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। 

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় রোববার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ রনি ও রকি নামের দুই যুবককে আটক করা হয়। আটক রনি উপজেলার চকাদীন গ্রামের বাবলুর ছেলে এবং রকি নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রাতেই তাদেরকে থানায় সোর্পদ করে র‌্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আটক রনি ও রকিকে গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ মার্চ)  আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
