# ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকালে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasinar-fannsir-mnc-udwodhn-bikale](https://dailyfulki.com/article/hasinar-fannsir-mnc-udwodhn-bikale)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/708.md](https://dailyfulki.com/news/708.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম, খুন থেকে শুরু করে লগি-বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যাসহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। 

 

শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত।  

প্রদর্শনীর শেষ দিনে (৫ আগস্ট) প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। 

 

চলমান এ প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এদিন দুপরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
