# ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৫ মার্চের টিকিট মিলছে আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-15
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/trene-eeder-firti-zatra-25-marcer-tikit-milche-aj](https://dailyfulki.com/article/trene-eeder-firti-zatra-25-marcer-tikit-milche-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7053.md](https://dailyfulki.com/news/7053.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) ঈদের ফিরতি যাত্রার ২৫ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে। এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির কথা রয়েছে।

এছাড়া, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
