# নেত্রকোনায় পুলিশ লাইন্স স্কুল বন্ধ ঘোষণা, এনসিপির সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/netrkonaz-pulis-lains-skul-bndh-ghoshna-ensipir-smabes-ghire-kthor-niraptta](https://dailyfulki.com/article/netrkonaz-pulis-lains-skul-bndh-ghoshna-ensipir-smabes-ghire-kthor-niraptta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/705.md](https://dailyfulki.com/news/705.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী রোববার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরাল মাঠে সমাবেশ করবে দলটি। এদিকে জেলা পুলিশ প্রশাসন পরিচালিত শহরের কুড়পাড় এলাকায় পুলিশ লাইন্স স্কুল দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই স্কুলে পুলিশ অবস্থান করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

 

তবে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনের দায়িত্বে থাকা পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া সাহেব আলী পাঠান বলেন, পুলিশ লাইন্স স্কুলে পুলিশ অবস্থান করবে তাই পরীক্ষার স্থগিত ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এই বিষয়টি সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বিভ্রান্তি ছড়াতে পারে। স্কুল সঠিক নিয়মেই চলবে। আর বাইরে থাকা আসা ৬৬ জন পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সেই রাখা হবে।  

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনা। এরপর কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়। এরপর থেকে দলটি যেখানে সমাবেশ করে সেখানে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। 

আগামী রোববার নেত্রকোনায় দলটির সমাবেশ ঘিরে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে বাইরে থেকে ৬৬ জন পুলিশ আনা হবে। এই পুলিশ সদস্যদের রাখতে নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুল বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করা হয়। 

বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নোটিশ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবকসহ নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই লিখেছেন এভাবে একটি কিংস পার্টির সমাবেশের কারণে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রাখা উচিত নয়। 

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল খালেক শুক্রবার ফোনে জানান, ‘এনসিপির সমাবেশে বাইরে থেকে বাড়তি পুলিশ আসবে তাদেরকে পুলিশ লাইন্স স্কুলে থাকতে দেওয়া হবে। তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’ 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
