# ঈদের আগে ও পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে : ডিএমপি কমিশনার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eeder-age-oo-pre-trak-kavard-vzan-clacl-bndh-thakbe-diempi-kmisnar](https://dailyfulki.com/article/eeder-age-oo-pre-trak-kavard-vzan-clacl-bndh-thakbe-diempi-kmisnar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7040.md](https://dailyfulki.com/news/7040.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড়ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি।

শনিবার রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে।

লক্কড়ঝক্কর বাস রাস্তায় নামবে না।
তিনি বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
