# সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-14
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saradese-prti-snibar-pricchnnta-karzkrm-clbe-vuumimntree](https://dailyfulki.com/article/saradese-prti-snibar-pricchnnta-karzkrm-clbe-vuumimntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7038.md](https://dailyfulki.com/news/7038.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজশাহী সংবাদদাতা : এখন থেকে প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর পবা উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বারনই নদীর শাখা বারনই নদীর খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী। পবা উপজেলার বায়া ব্রিজের নিচে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

এসময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী খাল বিল সহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এজন্য কোনো অনাড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই।

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতীক দলের নেতৃবৃন্দ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
