# যৌথ ব্যবসায় জাকাত দেবেন যেভাবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-14
- **বিভাগ (Category)**: ধর্ম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zouth-bzbsay-jakat-deben-zevabe](https://dailyfulki.com/article/zouth-bzbsay-jakat-deben-zevabe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/7031.md](https://dailyfulki.com/news/7031.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : প্রশ্ন: আমরা তিন বন্ধু একসঙ্গে একটি ব্যবসা করি এবং এই ব্যবসার সব টাকা আমার কাছে থাকে। যে টাকা ইনকাম হয় সেটা বছর শেষে ভাগ হয় তিন ভাগে- কিন্তু প্রশ্ন হল এখন কাছে ব্যবসার পাঁচ লাখ টাকা ক্যাশ এবং আট লাখ টাকা বাকি। তাহলে এই টাকার জাকাত কিভাবে দিতে হবে?

উত্তর: ব্যবসার ক্ষেত্রে ক্যাশ টাকা, বাকি-পাওনা টাকা এবং ব্যবসায়িক পণ্য সবই জাকাতযোগ্য সম্পদ। এবং সবগুলো একসঙ্গে যোগ করে জাকাতের হিসাব করতে হয়।

তবে ব্যবসার অংশীদার প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক মালিকানার ভিত্তিতে জাকাত ফরজ হবে। ব্যবসায় সকলের সমষ্টিগত সম্পদের উপর জাকাত ফরজ হবে না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের পাঁচ লাখ ক্যাশ টাকা, আট লাখ বাকি-পাওনা টাকা এবং ব্যবসায়িক পণ্য সবগুলো হিসাব করে জাকাত দিতে হবে।

সেক্ষেত্রে এ ব্যবসায় আপনাদের প্রত্যেকের মালিকানা যদি সমান হারে হয়ে থাকে (প্রশ্নে তাই বোঝা যায়) তাহলে প্রত্যেকের উপরই জাকাত ফরজ হবে। কেননা তা জাকাতের নেসাব পরিমাণ সম্পদের চেয়েও বেশি।

তবে বাকি-পাওনা টাকার কোন অংশ যদি একেবারেই পাওয়ার আশা না থাকে তাহলে সে অংশের জাকাত দিতে হবে না। অন্যথায় পূর্ণ টাকারই জাকাত দিতে হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
