# চীনের বিমানবন্দরে ঢাবি শিক্ষকের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-25
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ceener-bimanbndre-dhabi-sikshker-mrritzu](https://dailyfulki.com/article/ceener-bimanbndre-dhabi-sikshker-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/703.md](https://dailyfulki.com/news/703.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

গত বুধবার (২৩ জুলাই) আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম দি দায়সুন একাডেমি অব সাইন্সেস (ডিএওএস)-এর আমন্ত্রণে ৭ম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১৭ জুলাই দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলেন।

জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গভীর শোক প্রকাশ করেছেন।

 

এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন নিরহংকার, সদালাপী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষক ও গবেষককে হারালো। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
