# গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-06
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-pukure-dube-dui-kisorer-mrritzu](https://dailyfulki.com/article/gajeepure-pukure-dube-dui-kisorer-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/70.md](https://dailyfulki.com/news/70.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো, রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ও স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগীর কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়৷ বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে৷

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
