# সাভারে ডিবির বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dibir-bisesh-ovizane-7-madk-bzbsayee-greptar](https://dailyfulki.com/article/savare-dibir-bisesh-ovizane-7-madk-bzbsayee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6970.md](https://dailyfulki.com/news/6970.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (০৯ মার্চ) রাতে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক অভিযানে এসব মাদকসহ আসামিদের গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫১ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
