# আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, কারখানা বন্ধ ও মালামাল ধ্বংস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-oboidh-jus-karkhanay-ovizan-karkhana-bndh-oo-malamal-dhwngs](https://dailyfulki.com/article/asuliyay-oboidh-jus-karkhanay-ovizan-karkhana-bndh-oo-malamal-dhwngs)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6969.md](https://dailyfulki.com/news/6969.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসা অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে নষ্ট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় উমাই ফুড এন্ড ভেবারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় র‍্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা চালিয়ে আসছিল। ওই কারখানায় আজকে আমরা অভিযান চালিয়েছি র‍্যাবের সহায়তায়। এখানে বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোধন ব্যতিত এবং শিশু খাদ্য আমরা উদ্ধার করেছি এবং তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে গেছে তাকে না পেয়ে তার যে প্রতিনিধি ছিল তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

অভিযানে এসময় র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
