# নখ দেখে স্বাস্থ্য বোঝার উপায়: কোন লক্ষণ কীসের ইঙ্গিত?

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-09
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nkh-dekhe-swasthz-bojhar-upay-kon-lkshn-keeser-ingoit](https://dailyfulki.com/article/nkh-dekhe-swasthz-bojhar-upay-kon-lkshn-keeser-ingoit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6931.md](https://dailyfulki.com/news/6931.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আমাদের শরীরের অভ্যন্তরীণ অনেক সমস্যার কথা জানান দেয় হাতের নখ। নখের রঙ বা গঠনের পরিবর্তন দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো রোগ শরীরে দানা বাঁধছে কি না। চলুন, জেনে নিই।

ফ্যাকাশে বা চামচের মতো নখ
নখের রঙ যদি স্বাভাবিক গোলাপির বদলে ফ্যাকাশে দেখায়, তবে তা রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া বা রক্তাল্পতার লক্ষণ হতে পারে।

আবার নখের গঠন যদি চামচের মতো হয়ে যায়, তবে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।
হলুদ নখ
নখ হলুদ হয়ে যাওয়া মানে আপনি জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত হতে পারেন। এ ছাড়া এটি ডায়াবেটিস, থাইরয়েড বা নখের ফাঙ্গাল ইনফেকশনেরও সংকেত দেয়। বিরল ক্ষেত্রে এটি ইয়েলো নেল সিন্ড্রোম-এর লক্ষণ হতে পারে।

নীলাভ নখ
নখে পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত না পৌঁছালে নখ নীলচে হয়ে যায়। সাধারণত ফুসফুসের কোনো সমস্যা থাকলে এমনটা ঘটে। তবে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে নখ নীল হলে বরফ সেঁক দিলে তা ঠিক হয়ে যায়।

সাদা দাগ
নখে ছোট ছোট সাদা দাগ অনেক সময় শরীরে জিংক বা ক্যালসিয়ামের অভাব থাকলে দেখা দেয়।

এটি সরাসরি কোনো বড় রোগ না হলেও অবহেলা করা ঠিক নয়।
কালো দাগ (অত্যন্ত বিপজ্জনক)
নখে হঠাৎ কালো দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি মেলানোমা বা ত্বকের ক্যান্সারের একটি বড় লক্ষণ হতে পারে।

নখের এমন কোনো অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়লে আতঙ্কিত না হয়ে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করিয়ে নিন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
