# ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakaz-bjrsh-brrishtir-puurwavas](https://dailyfulki.com/article/dhakaz-bjrsh-brrishtir-puurwavas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6929.md](https://dailyfulki.com/news/6929.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বাতাসের গতিপ্রকৃতি নিয়ে বলা হয়েছে, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২° সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮° সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬° সেলসিয়াস।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
