# সাভারে জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-jateey-smrritisoudhe-cif-huip-oo-huipder-srddha](https://dailyfulki.com/article/savare-jateey-smrritisoudhe-cif-huip-oo-huipder-srddha)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6903.md](https://dailyfulki.com/news/6903.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে হুইপরা আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। বর্তমান সরকার জনগণের সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।  তাই জনগণই সবকিছু।

এসময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
