# নেইমারের নামে মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-08
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/neimarer-name-mamla](https://dailyfulki.com/article/neimarer-name-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6896.md](https://dailyfulki.com/news/6896.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আবারও আইনি ঝামেলায় জড়ালেন নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক রাঁধুনি।

শুক্রবার এ খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। ২০২৫ জুলাই থেকে এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের হেঁশেল সামলানো সেই রাঁধুনির দাবি, প্রতিদিন ১৬ ঘণ্টা তাকে কাজ করতে হতো। রান্না করতে হতো ১৫০ জনেরও বেশি লোকের জন্য।

তার কাজের সময়সূচি ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু প্রায়শই রাত ১১টা, এমনকি মধ্যরাত পর্যন্ত তাকে রান্নাঘরে থাকতে হতো। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নেইমারের রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসাবে দাবি করছেন ৪৩ হাজার ইউরো। এই অর্থ দিয়ে নিজের চিকিৎসা করাবেন।

এ ব্যাপারে সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
