# কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/krmkrtader-chbi-bzbhar-kre-prtarna-siksha-mntrnalyer-strkbarta](https://dailyfulki.com/article/krmkrtader-chbi-bzbhar-kre-prtarna-siksha-mntrnalyer-strkbarta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6892.md](https://dailyfulki.com/news/6892.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই চক্রটি ভুয়া মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৭ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাইছে, যার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ফোনকল বা মেসেজে বিভ্রান্ত হয়ে কোনো অবস্থাতেই অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণার এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি কোনো কাজে বা লেনদেনে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তিগত যোগাযোগে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
