# ভারি বৃষ্টি নিয়ে ৪ বিভাগে ৭২ ঘণ্টার সতর্কবার্তা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vari-brrishti-niye-4-bivage-72-ghntar-strkbarta](https://dailyfulki.com/article/vari-brrishti-niye-4-bivage-72-ghntar-strkbarta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/685.md](https://dailyfulki.com/news/685.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে অতি ভারি বৃষ্টির ফলে পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারি বর্ষণের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এতে আরো বলা হয়েছে, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
