# গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-06
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-trener-dhakkaz-motrsaikeler-2-arohee-niht](https://dailyfulki.com/article/gajeepure-trener-dhakkaz-motrsaikeler-2-arohee-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6847.md](https://dailyfulki.com/news/6847.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে পূবাইল রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের পূবাইল মৃধাবাড়ি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সজিব মিয়া (৪০) এবং সাতানিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শেখ হাবিব বাপ্পী (৩৫)।

এলাকাবাসী জানায়, মোটরসাইকেলে করে শেখ হাবিব ও সজিব মিয়া পূবাইল বাজারে যাচ্ছিলেন।

রাত ৯টার দিকে চট্টগ্রামগামী কন্টেইনারবাহী একটি ট্রেন পূবাইল রেল ক্রসিং অতিক্রম করার সময় হলে গেট নামিয়ে দেওয়া হয়। ঠিক ওই সময় শেখ হাবিব ও সজিব পূবাইল রেল ক্রসিং এলাকায় পৌঁছায়। তারা রেল ক্রসিং এ অপেক্ষা না করে রেল ক্রসিংয়ের গেট উঁচু করে মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ওই ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শেখ হাবিব ও সজিব মারা যান।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
