# লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না, ঘোষণা ইরানের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-03-05
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/lkshz-orjn-na-hwa-prznt-zuddh-bndh-hbe-na-ghoshna-iraner](https://dailyfulki.com/article/lkshz-orjn-na-hwa-prznt-zuddh-bndh-hbe-na-ghoshna-iraner)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6823.md](https://dailyfulki.com/news/6823.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানি জেনারেল কিওমারস হায়দারি এই ঘোষণা দিয়ে বলেছেন, যুদ্ধ কতদিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ইরান তার লক্ষ্য অর্জন না করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত ‘এই যুদ্ধ ত্যাগ করবে না’।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের ডেপুটি কমান্ডার হায়দারি বলেন, “এই যুদ্ধ কত দিন চলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা আট বছর ধরে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমরা এই যুদ্ধ তখনই শেষ করব যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব এবং শত্রুকে তার লজ্জাজনক কাজের জন্য অনুতপ্ত এবং হতাশ করব।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
